দেশের দেশের পরিষ্কার পরিচ্ছন্ন নগরে দূষিত জলে মৃত ১৩ জন

ইন্দোরে দূষিত জলে মৃত ১৩, বিজয়বগীয়ের মুখে 'ঘন্টা'।


 পর পর আট বার স্বচ্ছতম শহর হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। আর তার জলেই তীব্র কটু গন্ধ। যে জল পান করে শ'দুয়েক লোক পেটের সমস্যা ও নাগাড়ে বমি নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। মৃত্যু হয়েছে এক শিশু-সহ ১৩ জনের। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে এই নিয়ে বলা সত্ত্বেও পুরকর্তৃপক্ষ কর্ণপাত করেননি। সেই খবর করা নিয়ে রাজ্যের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বগীয়ের সঙ্গে জোর তর্ক বাধল এক সাংবাদিকের। প্রশ্ন শুনে কৈলাস এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন যে, সাংবাদিককে এক সময়ে তিনি বলে ফেলেন, "আমরা ঘন্টা হয়েছে।"
    কিন্তু জল তার পরে অন্য দিকে গড়ায়। সাংবাদিককে যে টিভি চ্যানেলে কাজ করেন, সেই সর্বভারতীয় সংস্থাটি পরে তাদের এক্স হ্যান্ডল থেকে বিতর্কিত ভিডিয়োটি তুলে নেয় বলে দাবি। তা নিয়ে পাল্টা সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে একটা সময়ের পরে ১৩টি প্রাণ চলে যাওয়ার চেয়ে কৈলাসের বিরক্তি এবং তা নিয়ে রাজনৈতিক টানাপড়েনই সামনে চলে আসে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর