দেশের অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত গুয়াহাটি পর্যন্ত যাত্রা শুরু হবে
অমল গুপ্ত ,গুয়াহাটি - কলকাতা ২ জানুয়ারি: ভারতের অত্যাধুনিক প্রযুক্তির প্রথম স্লিপার ট্রেন বন্দে ভারত উত্তর পূর্বের সিংহ দুয়ার গুয়াহাটি পর্যন্ত যাত্রা শুরু করবে। এই নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা শুরু করবেন বলে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল ঘোষণা করেন। তিনি জানান জাপানের মত দ্রুতগামী ম বুলেট ট্রেন আমাদাবাদ থেকে চালু করা হবে। বন্দে ভারত ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রা শুরু করবে। মুর্শিদাবাদ জেলার বহরম পুর অথবা আজিমগঞ্জ,বীরভূম জেলার কাটোয়া , স্টপেজ থাকতে পারে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। কলকাতা থেকে ভাড়া পড়বে ২হাজার ৩০০ টাকা।এই পয়সা চা রাতের ডিনার দেওয়া হবে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপনের ট্রেন বন্দে ভারত। এবার অসম বাসীর স্বপন পূরণ হবে। যারা কলকাতা যাবেন তাদের বাঙালি খবর আর যারা গুয়াহাটি যাবেন তাদের অসমীয়া খাবার পরিবেশন করা হবে বলে রেল মন্ত্রী জানান।১৮২ কিলোমিটার গতিতে চলবে।
Comments
Post a Comment