উত্তরপ্রদেশে বিদ্যালয়ে ছাত্রদের খবরের কাগজ পড়া বাধ্যতামূলক

উত্তরপ্রদেশের স্কুলে রোজ সংবাদপত্র পাঠ আবশ্যিক 

 মোবাইল আর কম্পিউটারের পর্দা থেকে চোখ সরাতে স্কুলের শিশুদের কাগজের খবর পড়া আবশ্যিক করা হল উত্তরপ্রদেশে। সম্প্রতি একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ইংরেজি ও হিন্দি খবরের কাগজ স্কুলের রোজকার পড়াশোনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে যেন থাকে।
    গত নভেম্বরে সরকারি নির্দেশিকায় শিশুদের পড়ার অভ্যাস বাড়ানোর কথা বলা হয়েছিল। সম্প্রতি অতিরিক্ত মুখ্যসচিব পার্থসারথি সেনশর্মার জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, "সকালের প্রার্থনার সময়ে রোজ দশ মিনিটের পর্ব রাখতে হবে খবরের কাগজ থেকে পাঠ করার জন্য। পালা করে পড়ুয়ারা তা পড়বে। সম্পাদকীয় নিবন্ধের মূল বিষায়গুলি, দেশ-বিদেশি এবং খেলার গুরুত্বপূর্ণ ইতিবাচক খবর পড়তে হবে। পড়ুয়াদের মনঃসংযোগ ও একাগ্ৰতা বৃদ্ধি পাবে এতে, বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর