২১ ডিসেম্বর আর এন টেগোর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা শিবির
আগামী ২১শে ডিসেম্বর ২০২৫,নারায়ণা আর এন টেগোর হাসপাতাল ই এম বাইপাস মুকুন্দপুরে আয়োজিত হতে চলেছে এক বৃহৎ কর্মযজ্ঞ। এদিন এখানে ১২ বছরের নিচে থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিনামূল্যে এইচ এল এ টেস্ট ক্যাম্প হবে। বোনম্যারু প্লান্টেশন এর পূর্ববর্তী টেস্ট হচ্ছে HLA টেস্ট। সহযোগিতা করছেন ডঃ দেবী শেঠি এবং ডঃ সুনীল ভাট। যেই বোনম্যারু ট্রান্সপ্লান্টেশন এর ক্ষেত্রে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার প্রয়োজন হয় সেটি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এর সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকার এবং কোল ইন্ডিয়া। যদি কোন ১২ বছরের নিচে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা থাকে তাহলে আজই যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নম্বর দুটি হলো 9433005766/8697457680.এমন সুযোগ দ্বিতীয় বার আসবে না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে একমাত্র উপায় বোনম্যারু ট্রান্সপ্লান্ট। হাতে আর মাত্র একটা দিন তাই এমন কোন রোগী থেকে থাকলে আজই যোগাযোগ করুন।
Comments
Post a Comment