চা গাছের পাতা কমে হচ্ছে উদ্বেগ কৃষকদের

চা গাছের পাতা কম, উদ্বেগে চাষি 

 পাতা কমে আসছে চা গাছে। চা পর্ষদ তথা টি বোর্ড সময়সীমা ঘোষণার আগেই একাধিক চা বাগানে পাতা তোলা বন্ধ হতে শুরু করেছে। বিশেষ করে ছোট চা বাগানে। প্রাকৃতিক বিপর্যয়-সহ দাম কম পাওয়া কারণে এ বছর নভেম্বরের শেষ দিনে চা পাতা তোলা বন্ধ যেন না হয়, তার আর্জি পর্ষদে জানিয়েছিলেন চা উৎপাদকেরা। পর্ষদ সে দাবি মেনেছে, কিন্তু তার আগেই আবহাওয়ার কারণে পাতা কমতে শুরু করেছে চা গাছে। যাকে বিপর্যয়ের সঙ্গে তুলনা করছেন চা চাষিদের অনেকেই। একে সারা বছর উৎপাদন কম ছিল, তার উপরে ডিসেম্বরের গোড়া থেকেই পাতা কমে আসায় বছর শেষে উংপাদন-চিত্র কেমন দাঁড়ায়, তা ভেবেই আশঙ্কিত চা চাষিরা। 
      আবহাওয়ার কারণে কয়েক বছর ধরেই চা পাতার উংপাদন কমেছে। চা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে কী ভাবে আবহাওয়ার মোকাবিলা করা যায়, খোঁজ চলছে। চা গাছের প্রজাতি না বদলালে আবহাওয়ার খামখেয়ালের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর