শিলচর ভাষা শহীদ স্টেশন দাবি তে ডেপুটেশন

আজ (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় শিলচর পুলিশ গেস্ট হাউসে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, অবিলম্বে 'ভাষা শহিদ স্টেশন, শিলচর' এর প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন করার দাবিতে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি।

প্রায় ১৪ মিনিটের আলোচনায় অবশ্যই আমরা আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এই মাসের শেষ তিনি আবার শিলচরে আসছেন এবং এই বিষয়ে যা করা উচিত সেটাই করবেন।

আলোচনায় যুক্ত হন, মাননীয় মন্ত্রী কৌশিক রাই, সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থরা। আমাদের প্রতিনিধি দলে ছিলেন বাবুল হোড়, রাজীব কর, নিহার রঞ্জন পাল, নিখিল পাল, বাসুদেব ভট্টাচার্য ও শতদল ভট্টাচার্য।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর