জুবিন হত্যা কান্ড অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা ,শিল্পী অমৃতপ্রভা মহন্ত ও শেখরাজ্যোতি গোস্বামী
জুবিন-তদন্তের চার্জশিটে খুনে অভিযুক্ত চার
গায়ক জুবিন গগকে চক্রান্ত করে খুন করা হয়েছিল বলে বার বার দাবি করছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ জুবিনের রহস্যমৃত্যুর তদন্তে ধৃতদের মধ্যে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেই চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল।
সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উংসবের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত ও শেখরাজ্যোতি গোস্বামীকে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা মোতাবেক হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সিটের চার্জশিটে। দুই সরকারি দেহরক্ষী পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রবঞ্চনার ধারায় অভিযোগ আনা হয়েছে। জুবিনের ভাইপো তথা বিএসপি সন্দীপন গগের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অমৃতপ্রভার মোবাইলে জুবিনের মৃত্যুর সময়কার ভিডিয়ো ছিল বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে প্রমাণ নষ্ট-সহ আরও বেশ কিছু ধারা যোগ করেছে সিট।
Comments
Post a Comment