জঙ্গি দমনে কুকুর বাহিনী
জঙ্গি দমনে পৃথক কুকুর বাহিনী এসটিএফের
জঙ্গি এবং দুষ্কৃতী দমনে গঠিত রাজ্য পুলিশের এসটিএফ এ বার তৈরি করতে চলছে পৃথক কুকুর বাহিনী। এ জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ভবানী ভবনে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, বর্তমানে সায়দাবাদে বেলজিয়ান মালিনয়েজ ওরফে মালিনওয়া প্রজাতির কুকুরদের প্রশিক্ষণ চলছে। মোট ৮টি বেলজিয়ান মালিনয়েজ প্রজাতির কুকুর ওই বাহিনীতে নেওয়া হবে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। চারটির প্রশিক্ষণ শুরু হয়েছে। বাকিগুলিকে দ্রুত প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।
এর আগে কলকাতা পুলিশ, সিআরপিএফ, আইটিবিপি এবং এনএসজির মতো বাহিনী ওই বেলজিয়ান মালিনয়েজ প্রজাতির কুকুরদের ব্যবহার করেছে। ওসামা বিন লাদেন এবং আবু বক্কর আল বাগদাদির ডেরায় তাঁদের খুঁজে বার করতেও মুখ্য ভূমিকা নিয়েছিল মার্কিন কমান্ডোদের সঙ্গে থাকা ওই প্রজাতির কুকুরেরা। দেশে পাঠানকোটে জঙ্গি হামলার সময়েও লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে এনএসজি-কে সাহায্য করেছিল এই কুকুর। রাজ্য পুলিশের কর্তাদের মতে, কিছু দিন আগে পঞ্জাবের দুই গ্যাংস্টার আশ্রয় নিয়েছিল নিউ টাউনে। সেখানে তাদের ধরতে গেলে গুলির লড়াই হয় এসটিএফের সঙ্গে। সে রকম পরিস্থিতিতে এসটিএফ যাতে কুকুরের সাহায্য নিতে পারে, তাই তাদের ওই আক্রমণাত্মক প্রজাতির কুকুর দেওয়ার চিন্তাভাবনা চলছে।
Comments
Post a Comment