"বঙ্গ রত্ন " উপাধিতে উজ্জ্বল হলেন আইনজীবী জয়দ্বীপ মুখার্জী

অমল গুপ্ত ,৩ ডিসেম্বর: কলকাতা: সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন জীবী নেতাজি সুভাষ প্রেমী  জয়দীপ মুখার্জী পশ্চিম বঙ্গের বিশেষ উপাধি" বঙ্গ রত্ন' পুরস্কার লাভ করেন।  হুগলির আদি বাসিন্দা জয় দীপ  বাবু নেতাজির রহস্য   নিয়ে বহু বছর গবেষণা করছেন। নেতাজীকে রাশিয়ার জেলে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। সারা ভারত নেতাজি  আইন সেলের প্রধান মুখার্জী সম্প্রতি জার্মান গিয়ে নেতাজির "তথাকথিত" কন্যা  অনিতা  সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংবাদ সূত্রে জানা গেছে।  সারা ভারত সফর করে নেতাজির আদর্শ  জীবন  ধারা প্রচার করছেন জয়দীপ বাবু। ভবিষ্যতে তিনি রাজনীতির অঙ্গনে পা দেবেন বলে ইঙ্গিত  পাওয়া গেছে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত এবং সাংবাদিক অমল গুপ্ত কে গুয়াহাটিতে নেতাজি পুরস্কার দিয়ে সম্মানিত করেন। তিনি আইনের পেশা ছাড়াও বহু সমাজসেবামূলক  কাজের সঙ্গে জড়িত।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর