সঞ্জয় মিশ্র। ,সাংবাদিক : সারগাছি তে লোক প্রজ্ঞা র ২৪ তম অনুভব দর্শন
লোকপ্রজ্ঞা, পশ্চিমবঙ্গ আয়োজিত ২৪ তম অনুভব দর্শণ :-
২৮ শে ডিসেম্বর রবিবার থেকে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে আশ্রমে শুরু হয়েছে লোকপ্রজ্ঞা, পশ্চিমবঙ্গ আয়োজিত দু দিন ব্যাপী অনুভব দর্শণ সভা । লোকপ্রজ্ঞা ভারতবর্ষের সম্পুর্ন একটি অরাজনৈতিক এবং পারিবারিক সংগঠন । ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেক লোকপ্রজ্ঞা শাখা আছে । পশ্চিম বঙ্গে লোকপ্রজ্ঞার কর্মকান্ড শুরু হয় ২০১৬ সাল থেকে । প্রথম অনুভব দর্শণ সভা অনুষ্ঠিত হয় বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে ১৮ ই নভেম্বর '২০১৮ । সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অনুষ্ঠান টি ২৪ তম অনুভব দর্শণ সভা।
ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ভক্তবৃন্দের উপস্থিতি তে বিশিষ্ট মনিষীদের মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে।
প্রচন্ড ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে সকাল ঠিক নয় টায় সময় পবিত্র বৈদিক মন্ত্র ও সংগঠণের মন্ত্র উচ্চারণ সহ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । পূজনীয় মহারাজ ও শ্রদ্ধেয় অতিথি দের বরণ করার পর সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজী ওরফে তুষার মহারাজ উদ্বোধনী আশীর্বচন রাখেন । প্রথম দিনের অনুষ্ঠান চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সন্ধ্যা বেলায় লোক প্রজ্ঞার পারিবারিক সদস্য দের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
দ্বিতীয় দিনে লোক প্রজ্ঞার পারিবারিক সদস্য দের মুর্শিদাবাদ ভ্রমনের উদ্দেশ্যে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সঙ্ঘ, লালবাগের ডাহাপাড়া ধাম, কিরিটেশ্বরী মন্দির দর্শন করতে যাওয়ার কথা সদস্যদের। সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমেই অতিথি সহ অন্যান্য সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । মুর্শিদাবাদ জেলায় লোক প্রজ্ঞার বহরমপুর শাখার দায়িত্ব আছেন বিশিষ্ট শিক্ষক তথা গবেষক এবং ইনটাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের কো-কনভেনর ডঃ জয়দেব বিশ্বাস মহাশয়। মূলতঃ গত একমাস ধরে তাঁর নিরলস উদ্যোগেই এই কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেল ।
Comments
Post a Comment