পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী
নতুন মুখ্যসচিব হলেন ১৯৯৪ ব্যাচের আইএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যে এই প্রথম কোনও মহিলাকে মুখ্যসচিব পদের দায়িত্ব দেওয়া হল। বুধবার অন্তত আট জন সিনিয়র অফিসারকে টপকে তাঁকে এই পদে নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত জন সিনিয়রের বদলে নন্দিনীকে বেছে নেওয়ার কারণ নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, নির্বাচনের আগে বাকিদের তুলনায় নন্দিনীর উপর মুখ্যমন্ত্রীর বেশি আস্থা এ ক্ষেত্রে কাজ করেছে। বেশ কয়েক জন সিনিয়রকে টপকে অতীতে সঞ্জয় মিত্র ও মনোজ পন্থকে মুখ্যসচিব করা হয়েছিল।
সদ্য প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে দেওয়া হল মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের।
Comments
Post a Comment