কান্দি পুরসভা জেলাতে প্রথম প্লাষ্টিক বান্ধব প্লাষ্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরি
বর্জ্য প্লাস্টিক থেকে রাস্তা করল পুরসভা, খুশি পুর-বাসিন্দারা কান্দি জেল রোড
পড়ে থাকা প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে প্লাস্টিকের বোতলকে একত্রিত করে রাস্তা নির্মাণ করল পুরসভা। মঙ্গলবার ওই রাস্তা কী ভাবে তৈরি করা হয়েছে এবং প্লাস্টিকের ব্যবহার সমাজের পক্ষে কতখানি বিপজ্জনক করল কান্দি পুরসভা। কান্দি পুরসভার সামনে থেকে রাজ উচ্চ বিদ্যালয়ের গেট ও কান্দি মহকুমা শাসকের কার্যালয়ের যাওয়ার পুরসভার রাস্তায় ওই রাস্তা নির্মাণ করা হয়েছে বলেও পুরসভা সূত্রে জানা যায়। পুরপিতা জয়দেব ঘটক বলেন, "প্লাস্টিক ব্যবহার দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। শহরের যত্রতত্র, পুকুরের জলে, নিকাশি নালাতে প্লাস্টিক পড়ে দূষণ সৃষ্টি করছে। সাধারণ মানুষের ব্যবহার করার পর ওই প্লাস্টিক সংগ্ৰহ করে আমরা১৬৫০ কিমি রাস্তা নির্মাণ করেছি। সেটা এই জেলার মধ্যে প্রথম রাস্তা। কান্দি পৌসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ,কান্দি বিধায়ক অপূর্ব সরকার প্রমুখ দের ব্যক্তিগত উদ্যোগে জেলাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হল।
Comments
Post a Comment