কান্দি শহরে ঝড় নাটক গোষ্ঠীর উৎসব শুরু হচ্ছে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর


অমল গুপ্ত ,কলকাতা: আগামী বড় দিন ২৫ ডিসেম্বর থেকে কান্দি শহরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটরিয়াম সারা অসম নাটক উৎসবে সারা বাংলার নাটক গোষ্ঠী অংশ গ্রহন করবে। ২৫ ডিসেম্বর শিল্পী সংবর্ধনার পর সত্যজিত রায়ের গল্প অবলম্বনে ভূত নাটকটি মঞ্চস্থ হবে ।২৬ ডিসেম্বর মনোজ মিত্রের দুটি রামায়ণ। তারপর সুর্য গ্রাস,২৭ ডিসেম্বর চক্র বুহ , সন্ধ্যা ৭,৩০ মিনিটে চরিত্রবান চোর,২৮ ডিসেম্বর বাউণ্ডলে ঘুড়ি, হলুদ নকশা ,২৯ ডিসেম্বর নবজাতক,এবং মহাত্মা ৩০ ডিসেম্বর কেন না মানুষ ,এবং অন পত্য়,৩১ ডিসেম্বর ডলস হাউস ,এবং ফিরায়ে দিও না মোরে। প্রতিদিন দুটি করে নাটকের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পী চৈতালী আচার্য , শুভম আচার্য , পণ্ডিত প্রণব আচার্য্য , রত্না মুখার্জি অসীম বিশ্বাস , আর্য্য, প্রমুখ। ঝড় গোষ্ঠীর প্রাণ পুরুষ পঞ্চানন দাস এই উৎসবে সামিল হওয়ার জন্যে সবার কাছে আহ্বান জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর