অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি , নিহত দুই আহত বেশ কয়েকজন
অমল গুপ্ত ,২৪ ডিসেম্বর বড় দিনের প্রাক কালে অসমের স্বশাসিত জেলা কারবিআলিঙ জেলার খেরনি তে উচ্ছেদ অভিযান করার সময় পুলিশের গুলি তে দুজন নিহত হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। মুখ্য মন্ত্রী এই ঘটনায দুঃখ প্রকাশ করে সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত করার আর্জি জানিয়েছেন। পরিস্থিতি কথা চিন্তা করে সাময়িক ইন্টার নেট বন্ধ রাখা হয়েছে। এখন পরিস্থিতি থাম থমে। পার্বত্য জেলা তে এক বাঙালি প্রতিবন্ধী যুবককে জ্বালিয়ে দেওয়ার অব যোগ উঠেছে। এই জেলাতে বাঙালি, নেপালি বিহারীরা সংখ্যা গরিষ্ঠ।অসমীয়া সংখ্যা কম।
Comments
Post a Comment