আরা বাল্লি বাঁচাও , এ্যামাজন বাঁচাও পৃথিবীর ফুসফুস না রক্ষা হলে ধ্বংস অনিবার্য
অমল গুপ্ত ,২২ ডিসেম্বর কলকাতা: রাজস্থানের মরুভূমি সহ হরিয়ানা ,দিল্লী গুজরাট ইত্যাদি রাজ্যের পাহাড় শ্রেণীর মাথা প্রায় ১০০ মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়কে আরাবাল্লি বলে চিহ্নিত পাহাড় কে সংরক্ষণ করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।তার নিচে হাজার হাজার ছোট্ট নিচু পাহাড় শ্রেণী জল জঙ্গলে ভরপুর জলাশয় নদনদী সংরক্ষণ কথা নেই। ভূগর্ভের জল তো মাটির নিচে থেকে উঠে। সেই নিচু অঞ্চল সংরক্ষণে চেষ্টা নেই। প্রাকৃতিক জিব জন্তু পশু পাখি তো সামতলেই বাস করে। সমতলে সংরক্ষণ না হলে ভারতের ধনী শিল্প পতি অসংরক্ষিত সব জমি বেদখল করে প্রকল্প গড়তে শুরু করবে। সমতল অঞ্চলে সবুজ ধংস হয় গেছে।ভারতের এক শিল্প পতি তো আন্দামান ঝাড়খণ্ড সহ ভারতের অধিকাংশ অঞ্চলে গাছপালা কেটে প্রকল্প গড়ছে। বাধা দেবার কেউ নেই।কেন্দ্রীয় সরকার যদি অসাধু শিল্পপতিদের মাথায় হাত রেখে আশীর্বাদ দেয় তবে কে বাধা দেবে? এখন দেশের রাজধানী দিল্লী হরিয়ানা পাঞ্জাব ইত্যাদি রাজ্যে বায়ু দূষণ চলছে। আরবল্লি পাহাড় শ্রেণীর সমতল অঞ্চলে সবুজ ধংস হলে দূষণ বাড়বে।
Comments
Post a Comment