তৃণমূল ক্ষমতায় আসার পর ৭০০০ কোম্পানি বাঙলা ছেড়ে চলে গেছে: অমিত শাহ

অমল গুপ্ত ,গুয়াহাটি,  কলকাতা ৩০ ডিসেম্বর : দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ কলকাতা তে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে  বিজেপি  সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়লাভ করবে।। তিনি বাংলার আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিত জানিয়ে বলেন  তৃনমূল সরকার অনুপ্রেশেকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশ সীমান্তে বি এস এফ কে সরকার জমি দিচ্ছে না। সীমান্ত খোলা পড়ে আছ।বেআইনি  অনুপ্রবেশ  কারীরা বাংলার গ্রামে গা ঢাকা দিচ্ছে। গ্রামের চৌকিদার  পুলিশ কিছুই করছে না।বাংলাতে অনুপ্রবেশ বেড়েই চলছে বলে বাংলার জন বিন্যাস পাল্টিয়ে গেছে।এর ফলে দেশের ঐক্য সংহতি  ব্যাহত হচ্ছে।  তিনি রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন। প্রশ্ন তোলেন সন্ধ্যা  ৭ টা পর কি মা মেয়ে রাস্তায় বেরুবে না?::আর জি কর মেডিক্যাল কলেজে হত্যা   সহ বহু ঘটনা তুলে ধরে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন।ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ কে তীব্র আক্রমণ করে বলেন ভোট আসছে" দুর্শাসন". চলে এসেছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর