৩০০ কোটি বছরের আরাবাল্লী১৪০০ কিলোমিটার দীর্ঘ;৪ কিলোমিটার চওড়া পাহাড় শ্রেণী হুমকির মুখে
অমল গুপ্ত ,২৩ ডিসেম্বর ভারতের অধিকাংশ পাহাড় জঙ্গল দেশের অসাধু লোভি একাংশ শিল্পপতিদের হাতে সঁপে দেওয়া হয়েছে।এবার রাজস্থান, গুজরাট ,হরিয়ানা, দিল্লী চার রাজ্যের নিজস্ব পাহাড় অঞ্চল আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার উচ্চতায় অংশকে সুপ্রিম কোর্ট সংরক্ষণ করার অর্ডার দিয়েছেন।তার নিচে অংশ সংরক্ষণ হবে না। এই অঞ্চলে ১৯ কিলোমিটার অঞ্চলকে শিল্পপতিদের খানি খননের জন্যে অনুমতি দেওয়া হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।আর বাকি অঞ্চল ভূগর্ভ এর জল ,হাজার হাজার পশু পাখি জৈব বৈচিত্র সংরক্ষণে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা নেই? প্রকৃতির জলের উৎস তো সমতল মাটির নিচে তাই অরক্ষিত থাকছে? দেশের অসাধু দুর্নীতি পরায়ন শিল্পপতিরা ১০০ মিটারের নিচের অংশে যা খুশি করবে। কলকারখানা নির্মাণ করবে নানা শিল্প গড়বে পাহাড় জঙ্গল কেটে সাফ করে দেবে।তাদের কিছু বলা যাবেনা কারণ তারা ১০০ মিটারের নিচের অংশে এই সব গড়েছে। এই অঞ্চলের অধীন চারটি রাজ্যের ২৭ টি জেলা গরীব মানুষ জ্বালানি সংগ্রহ করে পাতা সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে। অসাধু শিল্পপতিরা কলকারখানা গড়ে দূষণ ছড়াবে। সবুজ ধ্বংশ হবে।আজ বিশ্বের ফুসফুস এ্যামাজন ৫০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে। আরাবাল্লী অ্যামাজনের দিকে যাচ্ছে। আরবল্লী পাহাড় অঞ্চল বে আইনি ভাবে একলক্ষ খনন হয়েছে। ভূগর্ভের পাথর কয়লা সহ দামী আকরিক উত্তোলন করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দেশের রাজধানী নয়া দিল্লির পরিবেশ নষ্ট হয়ে গেছে। আকাশ বাতাস দূষিত আরাবাল্লি কে গ্রাস করেছে। সেকথা কি দেশের সর্বোচ্চ আদালত জানেনা।
Comments
Post a Comment