অসমের শংকর দেবের পূর্ণ ভূমি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুংকার
অমল গুপ্ত ৩০ ডিসেম্বর গুয়াহাটি - কলকাতা: অসমের শ্রীমন্ত শংকর দেবের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হুংকার দিলেন শুধু অসমে নয় সারা দেশে বে আইনি অনুপ্রবেশ কারীদের খুঁজে খুঁজে বিতরণ করা হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দুদিনের অসম সফরে এসে শংকর দেবের জন্ম ভূমি বট দ্রবা তে এক বিশাল জনসভাকে সম্বর্ধনা করতে গিয়ে এই হুংকার দেন। ভিডিওতে দেখা গেল অমিত শাহ যখন এই হুংকার দিচ্ছেন পাশে বসা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাত তালি দিয়ে অমিত শাহের বক্তব্য কে সমর্থন জানাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মূলত বাংলা দেশি অনুপ্রবেশ কারীদের হুশিয়ারি দিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে অভিযোগ করেছেন যে সেভেন সিস্টার দখলের হুমকি দিচ্ছে সেই এলাকা জুড়ে বাংলাদেশীদের বাস। হিমন্তের আরো বিতর্কিত মন্তব্য সেভেন সিস্টার একটি নয় দুটি আছে। প্রসঙ্গত বাংলদেশে ভারত বিরোধী মঞ্চ ইনকিলাব সেদেশে বসবাসকারী বাইরের মানুষদের সেই দেশ ছাড়ার হুমকি দিয়েছে। রাজ্যের সত্র ফরেস্ট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি অবিলম্বে চলে যাওয়ার অর্জ্জি জানান। বলেন,না করলে পরে ফল ভুগতে হবে।
Comments
Post a Comment