"গো ব্যাক মোদি বলছেন গো ব্যাক অনুপ্রবেশকারী কেন বলছেন না " মন্তব্য প্রধানমন্ত্রী র
অমল গুপ্ত ,কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেন গঙ্গা নদী বিহার থেকে বাংলায় এসেছে ,পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে এই রাজ্যে বিজেপি আসার পথ প্রশস্ত করেছে। এই রাজ্যে কাটম্যানি কমিশনের জন্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে আছে।প্রধান মন্ত্রী বলেন পশ্চিম বঙ্গে" মোদি গো ব্যাক স্লোগান উঠছে।কিন্তু দুঃখের বিষয় গো ব্যাক অনুপ্রবেশ কারী স্লোগান তোলা হচ্ছে না। প্রধানমন্ত্রী আবহাওয়া খারাপের জন্যে হেলিকপ্টার তাহেরপুর নামতে পারেনি।ফিরে যান কলকাতায়।দমদম বিমান বন্দর থেকে ভিডিও বার্তা দেন। তিনি নদিয়ার শ্রী চৈতন্য দেবের প্রেমের ভূমিকে শ্রদ্ধা জানিয়ে বলেন এই বাংলা তে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় দেড়শ বছর আগে বন্দেমাতরম সঙ্গীতের জন্ম দিয়েছিলেন। যা বাংলার জাতীয় জীবনের অঙ্গ। ৩২০০ কোটি টাকার সড়ক প্রকল্পর ভিত্তি স্থাপন করে বলেন অসমের বরাক উপত্যকার শিলচর থেকে কৃষ্ণগর শিলিগুড়ি পর্যন্ত চার লেনে পথের দুরত্ব ঘণ্টা চারেক কমে যাবে। পশ্চিম বঙ্গে জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করে বলেন বাংলায় স্লোগান উঠেছে এবার বিজেপি কে চাই । প্রধানমন্ত্রী জনসভায় আসতে রেল দুর্ঘটনায় নিহত চার ব্যক্তি র প্রতি শোক প্রকাশ করেন। অপরদিকে দিল্লী মিজোরাম রেল পথে ট্রেন দুর্ঘটনায় ৮ টি হাতি নিহত হয়েছে। নদিয়ার তাহের পুর নেতাজি পার্কের ছোট্ট জায়গায় সভা তে অতিরিক্ত ভিড়ের ফলে পরিস্থিতি খারাপ হয়ে যায়। রানাঘাট বিধানসভা কেন্দ্র ২ কোটির বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। তাদের নাগরিকত্ব নিয়ে উদ্বেগ ছিলেন। প্রধান মন্ত্রী ত্রিপুরার প্রসঙ্গ তুলে বলেন সেই রাজ্যে বামপন্থীরা ছিল ৩০ বছর ত্রিপুরাকে বরবাদ করে দিয়েছে।বাংলায় লাল ঝন্ধা চলে গেছে।ভাবা গিয়েছিল ভাল হবে,তৃণমূল এসে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে। জঙ্গলের রাজ হয়েছে। বলেন মোদীর বিরোধিতা করুন আপত্তি নেই কিন্তু মোদীর বিরোধিতা করতে গিয়ে রাজ্যের বিরুদ্ধাচরণ করবেন না। রাজ্যের উন্নয়ন বাধা দেবেন না। পশ্চিম বঙ্গে কি একজন নেতা নেই প্রধানমন্ত্রী ভাষণ নিয়ে কথা বলার জন্যে তথাকথিত একজন মুখপাত্র কে বলতে হচ্ছে।
Comments
Post a Comment