রাষ্ট্রপতিকে অধীর চৌধুরী চিঠি দিলেন
রাষ্ট্রপতিকে চিঠি অধীরের
যাবতীয় ওয়াকফ সম্পত্তির তথ্য আজ, ৬ ডিসেম্বরের মধ্যে পোর্টালে নথিভুক্ত করার জন্য কেন্দ্র নির্দেশ দিয়েছে। তবে সেই সময়সীমা বাড়ানোর দাবিতে এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শুক্রবার লিখিত ভাবে আর্জি জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীনে চৌধুরী।
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ লিজিজুল কাছেও চিঠি লিখেছিলেন অধীর। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি' দেড় লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে, তা জানিয়ে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অধীর এ দিন বলেছেন, 'অনেক ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ধর্মীয় কারণে ওয়াকফ সম্পত্তিগুলি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র নেই। ফলে, আগামী কালের মধ্যে 'উমীদ' পোর্টালে এই নিবন্ধন করতে ওয়াকফ-তত্ত্ববধায়কেরা খুবই সমস্যায় পড়ছেন। দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই সমস্যা বেশি।'
Comments
Post a Comment