দুষিত গঙ্গা পরিষ্কার হবে কি নতুন বছরে

গঙ্গায় বিষের স্রোত থামবে নতুন বছরে?

 গঙ্গার জলমান নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় পরিবেশ আদালতে যে তথ্য পেশ করেছে, তা কলকাতার জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ অশনি সঙ্কেত। ২০২৫ সালের শেষার্ধে এসে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে গার্ডেনরিচ পর্যান্ত গঙ্গার জলের গুণমান ন্যূনতম স্নানযোগ্য সীমার ধারেপাশেও নেই। বরং, গত কয়েক বছরে দূষণের মাত্রা যে হারে বেড়েছে তাতে ২০২৬ সালের মধ্যে এই পরিস্থিতি শোধরানো যাবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আদালতের নির্দেশে জমা পড়া তথ্যের বিশ্লেষণ বলছে, গঙ্গার জলে মল-বাহিত জীবাণুর উপস্থিতি এখন বিপজ্জনক স্তর অতিক্রম করেছে।
   সিপিসিবি-র রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণেশ্বর থেকে গার্ডেনরিচ পর্যান্ত বিস্তীর্ণ এলাকায় মল-বাহিত জীবাণুর মাত্রা নিরাপদ সীমার তুলনায় কয়েকশো গুণ বেশি। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত প্রাথমিক জলমান অনুযায়ী, স্নানের উপযোগীতা রক্ষায় 'ফিকাল কলিফর্ম -এর আকাঙ্ক্ষিত মাত্রা হওয়া উচিত প্রতি ১০০ মিলিলিটার ৫০০ এমপিএন এবং সর্বোচ্চ গ্ৰহণযোগ্য সীমা উদ্বেগের বিষয় হল বিকাল ষ্ট্রেপটোকক্কি-র উপস্থিতিও‌।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর