পশ্চিমবঙ্গে ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস পদ ত্যাগ করেছেন
অমল গুপ্ত ,কলকাতা : মেসি র কলকাতা সফর কে কেন্দ্র রাজ্যের শিক্ষা মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন।।বাংলায় পদত্যাগ পত্র লিখেছেন। সেই লেখায় বানান ভুল আছে। আর একজন মন্ত্রী সুজিত বসু কেও পদত্যাগ করার দাবি উঠেছে। ক্রিয়া মন্ত্রী বিশ্বাস মুখ্যমন্ত্রী কে লেখেছেন তদন্তের সহযোগিতা করার জন্যে এই পদত্যাগ।মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেই পত্র গ্রহন করেছেন। বাঙালির প্রাণপুরুষ বিবেকানন্দের প্রতিমূর্তি র মাথায় ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট মেসির প্রতিমূর্তি গড়ে বিবেকানন্দ কে কি অপমান করা হল না ? এই প্রশ্নের জবাব দমকল মন্ত্রী সুজিত বসু কে দিতে হবে।তার টাকায় এই মূর্তি গড়া হয়েছে। যে মূর্তি মেসি উন্মোচন করেন। যারা পকেটের টাকা খরচ করে কষ্ট করে যুবভারতীতে খেলা দেখতে গিয়েছিলেন তাদের অনেককে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে।।আর জি কর হাসপাতালে বিশ্ব কাঁপানো জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত যারা হাসপাতাল ভাংচুর চালায় কাউকে গ্রেফতার করার খবর নেই। মেসিকান্ডে রাজীব কুমার কে শোকজ করা হয়েছে।
Comments
Post a Comment