পশ্চিমবঙ্গে বাদ পড়ছে ৫৮ লাখ ৮ হাজার ভোটার
অমল গুপ্ত ,১৬ ডিসেম্বর: বরহমপুর ,পশ্চিমবঙ্গ: ভোটার তালিকায় বিশেষ সংশোধন ফলে পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ৮ হাজার ভোটার বাদ পড়ছে। অনুপস্থিত ১২ লাখ ১ হাজার । স্থানান্তরিত ১৯ লাখ১৩ হাজার , মৃত ভোটার২৪ লাখ১৮ হাজার। ডুপ্লিকেট ভোটার১ লাখ ৩৭ হাজার। গত ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন এই পরিসংখ্যান নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মোট ভোটার ৭ কোটি ৬৬লাখ ভোটার
আবসেন্ট ,শিক্টেড , ডেড ,, ডুপ্লিকেট বা এ এস ডি ডি ভোটার হিসাবে চিহ্নিত। ২০২৫ সর্ব শেষ ভোটার তালিকা মতে পশ্চিমবঙ্গে মোট ভোটার ৭ কোটি ৬৬ লাখ ,৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকায় নাম থাকবে ৭ কোটি ৮ লাখের মত ভোটারের ।অনুপস্থিত , ঠিকানা বদল , মৃত ,এবং ডুপ্লিকেট ভোটারের বা এ এস ডিডি ভোটারের সংখ্যা৫৮ লাখ ,২০ হাজার ,৮৯৮জন।মৃত ভোটার ২৪ ,১৬ ৮৫২ জন। অনপস্থিত ভোটার ১২, ২০, ,৩৮ জন। ডুপ্লিকেট ভোটার১,৩৮ ,৩২৮ জন, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কে চ্যালেঞ্জ করে বলেছেন তৃণমূল দলের ভোট বাড়বে একটি হলেও বিজেপি থেকে বাড়বে।
Comments
Post a Comment