বিমল চন্দ্র সিংহর প্রতিমূর্তি স্থাপন কে ঘিরে টালবাহানা
সরিয়ে দেওয়া মর্মর মূর্তি আজও প্রতিষ্ঠিত হলো না :-
কান্দি শহরের বিশ্রাম তলা থেকে যে রাস্তা টি বাসস্ট্যান্ডের দিকে গিয়েছে অর্থাৎ মেন রোডের উপর হাসপাতাল মোড়ে কান্দি রাজ পরিবারের সুসন্তান তথা পশ্চিম বঙ্গের প্রাক্তন ভূমি রাজস্ব মন্ত্রী স্বর্গীয় বিমল চন্দ্র সিংহ মহাশয়ের আবক্ষ একটি মর্মর মূর্তি ছিল । মূর্তি টিকে আরোও সুন্দর ভাবে তৈরী করে প্রতিস্থাপন করার জন্য প্রায় বছর খানেকের বেশী সময় আগে সরিয়ে ফেলা হয় । উদ্যোগ টি সাধু । কান্দি শহরের জনগণ যাতে অসন্তুষ্ট বা বিভ্রান্ত না হন তার জন্য পৌরসভার পক্ষ থেকে সেদিনই একটা ফ্লেক্স টানিয়ে দেওয়া হয় যা কিছুদিন আগে পর্যন্ত ঝুলে ছিল ।
কিন্তু ফ্লেক্স টি এখন আর না থাকার কারনে এবং ওখানেই মূর্তিটি বসানোর জন্য কিছু লোহার সিঁক মাটির নীচ থেকে ঢালাই দিয়ে দাঁড় করিয়ে রাখা থাকলেও কান্দিবাসীর অনেকের আগ্রহ ও জিজ্ঞাস্য নব কলেবরের মূর্তি টি কবে প্রতিষ্ঠিত হবে ? নূতন মূর্তি টি হাতে পাওয়ার আগেই আগেভাগে মহাপুরুষ টির পুরনো মর্মর মূর্তি টিকে এভাবে সরিয়ে ফেলা একবারেই উচিত হয় নি বলেই অনেকে মনে করেন ।
অনেকের আবার বক্তব্য কোনো ব্যবসাদারের দোকানের সামনে মূর্তি টি থাকায় সেই ব্যবসা দারের সুবিধার্থে অথবা রাস্তা প্রশস্ত করার কারনে মূর্তি টি সরিয়ে ফেলা হয়েছে । জনগণের সেই ধারনাও যদি সঠিক হয় তাহলে পুরনো মূর্তি টি বা নব কলেবরের মূর্তি টি আগের জায়গার অদূরেই কান্দি মহকুমা হাসপাতালের বহির্বিভাগ যেতে ডানপাশে বিমল চন্দ্র নামাঙ্কিত শিশু উদ্যানের বাইরের ঘেরা জায়গার মধ্যে প্রতিস্থাপিত করে দিলে বিমল বাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অটুট থাকে ।
বিমল বাবু তাঁর শিক্ষা জীবনে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ফারসি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ও স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন।
১২/১২ /২০২৫ শ্রী সঞ্জয় কুমার মিশ্র
জেল রোড : কান্দি
মুর্শিদাবাদ
পিন নম্বর: ৭৪২১৩৭
Comments
Post a Comment