সমাজসেবা মূলক কাজ দেখে অনুপ্রাণিত কলকাতার সাংবাদিক কবি সাহিত্যিক
নয়া ঠাহরের প্রতিবেদন, উদয়পুর: উদয়পুরের ছাতারিয়ার আলি আশ্রভ মিঁয়া ওরফে জালাল মিঁয়ার সমাজ সেবামূলক কাজকর্ম দেখে অনুপ্রাণিত হলেন কলকাতা ও ঢাকার কবি - সাংবাদিক ও সাহিত্যিকরা৷ সোমবার সকালে বাংলাদেশের বিশিষ্ট কবি ও সিনিয়র সাংবাদিক নাসির আহমেদ, কলকাতার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, লালন গবেষক বরুণ চক্রবর্তী, শিক্ষাবিদ সাহিত্যিক সাধন কুমার হালদার, সাহিত্যিক তড়িৎ চক্রবর্তী, সংগীত শিল্পী ঝিমলি চক্রবর্তী, অনুপমা হালদার, প্রশ্নমালা চন্দ, শাশ্বতী চক্রবর্তী, কবি - সাহিত্যিক অরবিন্দ সরকার, লেখক সম্পাদক বিজন বিহারী চন্দ প্রমুখ ছাতারিয়ার বাড়িতে গিয়ে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কাজকর্ম সম্পর্কে অবহিত হন। দুই দেশের গুনীজনদের লাল গোলাপ ও এপিজে আবদুল কালামের ছবি হাতে তুলে দিয়ে সন্মানিত করেন।এদিন জালাল মিঁয়ার বাড়ির স্হায়ী জাতীয় পতাকা উত্তোলন করেন সাহিত্যিক, সাংবাদিক ও লালন গবেষক বরুণ চক্রবর্তী। এপিজে আবদুল কালামের মূর্তিতে ফুলমালায় শ্রদ্ধা জানান ররুন চক্রবর্তী ও তড়িৎ চক্রবর্তী। জালাল ফাউন্ডেশানের পক্ষ থেকে এক গরীব মহিলার হাতে এক বস্তা চাউল, ডাল,তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন দুই দেশের গুনীজনেরা।
Comments
Post a Comment