আবার ঝড় আসছে ,মুর্শিদাবাদ জেলা কাঁপাতে
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ' মুর্শিদাবাদ: কান্দি অঞ্চলের ঐতিহ্য মন্ডিত নাটক গোষ্ঠী ঝড় তাদের বাৎসরিক পরম্পরা মেনে আগামী ২৫ ডিসেম্বর কান্দি রামেন্দ্র সুন্দর অডিটরিয়াম এ সূচনা করবে। এই গোষ্ঠীর কর্ণধার পঞ্চানন দাস আজ জানান ১৩ টি নাটক গোষ্ঠী নাটক মঞ্চস্থ করবে। প্রায় একক প্রচেষ্টা ,আর্থিক প্রতিকূলতা কে পাশে রেখে কান্দি শিল্পী নিকেতনের কর্ণধার পঞ্চানন দাস আজ ৪৮ বছর থেকে নাটক উৎসবের আয়োজন করছেন।১৯৯৮ সাল থেকে এই উৎসব শুরু হয়েছে। আর দুবছর পর রূপালী জয়ন্তীতে পদার্পণ করবে। ১৩ টি নাটক মঞ্চস্থ হবে। বড় দিনের পবিত্র দিনে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টাই নাটক শুরু হবে।শিল্পী প্রণব আচার্য একক হারমোনিয়াম ,শিল্পী শুভ আচার্য তবলা , রত্না মুখার্জি একক সঙ্গীত বাড়তি আকর্ষণ থাকবে।
Comments
Post a Comment