শীত নামতেই মেলেরিয়া ছড়াচ্ছে
পারদ নামতেই কমছে ম্যালেরিয়ায় আক্রান্ত
ডেঙ্গির দাপট অব্যাহত থাকলেও ম্যালেরিয়ায় ক্রমে কমছে। এক সময় মুর্শিদাবাদে ডেঙ্গিকে পিছনে ফেলে দিয়েছিল ম্যালেরিয়া। তবে শীত শীত ভাব অনুভুত হতেই ম্যালেরিয়ায় দাপট কমতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসে যেখানে ২৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন, সেখানে অক্টোবর মাসে আক্রান্ত ১১০ জন। জেলায় দৈনিক ১৫-১৬ জন করে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, "মশাবাহিত ডেঙ্গি, ম্যালেরিয়া রুখতে আমরা তংপর। ম্যালেরিয়ার দাপট অনেকটাই কমেছে। ডেঙ্গিও গত বছরের তুলনায় এ বছর অনেকটাই কম।"
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১,৩০৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময় পর্যন্ত জেলায় ১,৩৪০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
Comments
Post a Comment