কলকাতা রবীন্দ্র সদনে সংস্কৃতিক অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা , ৭ নভেম্বর : শত শত কন্ঠে  বাংলা কবিতার উচ্চারনের হিল্লোলে উদীয়মান বাচিক শিল্পী ও সঞ্চালিকা গার্গী পোদ্দারের  কাব্যনীড় সাংস্কৃতিক মঞ্চের চতুর্থ বার্ষিক অনুষ্ঠান ব্যাপক সাড়া জাগিয়ে অনুষ্ঠিত হলো কলকাতার রবীন্দ্র সদনে। 
২৬ অক্টোব অনুষ্ঠিত  কাব্যনীড়ের এই  বার্ষিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা  সহ আসাম, ত্রিপুরা, বোম্বে, গুজরাট ও দিল্লী থেকে অংশ নেয়  সংস্থার  ৩০০ শিক্ষার্থী।ছিলেন  অনলাইনে  সর্বভারতীয় আবৃত্তি, স্বরচিত কবিতা, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীরাও। কবি সুবোধ সরকার, কবি শুভ দাশগুপ্ত, আবৃত্তি গুরু পার্থ মুখোপাধ্যায়, কবি দেবব্রত দত্ত, কবি চন্দন নাথ, কবি অনির্বান ঘোষ, সুপর্ণা ঘোষ, আর্টিস্ট মিয়াজ, অভিজিৎ গুপ্ত, সঞ্জীব বসাক, পীযুষ শাস্ত্রী সহ আরও  বিশিষ্ট জনেরা ছিলেন অনুষ্ঠানের অতিথি।  কবি সুবোধ সরকার ও কবি শুভ দাসগুপ্তের বাংলা ভাষাকে কেন্দ্র করো বক্তব্য শ্রোতা দের সমৃদ্ধ করে। বক্তব্য রাখতে গিয়ে  বাংলা ভাষা  জানান তারা। ত্রিপুরার তৃষা সহ আসামের  রত্না বসাক, , কলকাতার বাচিক শিল্পী সেলিম দুরানী বিশ্বাস, সঞ্জয় কুন্ডু, অমিতাভ নাথ,আশীষ ঘোষ, দেবাশিস চক্রবর্তীর উপস্থাপনাও ছিলো মনোমুগ্ধকর। কাব্যনীড়ের ছাত্র ছাত্রীরা  সহজ পাঠ সহ বিভিন্ন ধারার আবৃত্তি আলেখ্য দর্শকের মাতিয়ে রাখে অনুষ্ঠানে। কলকাতায়  আবৃত্তিকে কেন্দ্র করে ৬ ঘন্টার এই বিরল অনুষ্ঠানের    সঞ্চালনা করেন  কাব্যনীড়ের শিক্ষার্থী সুমৌমিতা, সায়নী, মৌতুলি,রত্না,তৃষা, মৌসুমী, সুশোভনা ও সুমেধা।আবহে ছিলেন শুভ্র সেনগুপ্ত ও ধ্বনি প্রক্ষেপনে হাসি পাঞ্চাল। অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে কাব্যনীড়ের কর্ণধার বাচিক শিল্পী,  গার্গী পোদ্দার বলেন, বাংলা ভাষা, বাংলা কবিতাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে অনাগত দিনগুলিতেও প্রচেষ্টা জারি রাখবে কাব্যনীড়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর