দিল্লিতে সুস্থ স্বাসের দাবিতে জমায়েত
দিল্লিতে সুস্থ শ্বাসের দাবিতে জমায়েত, লাঠি পুলিশের
শ্বাস নেওয়ার জন্য শুদ্ধ বাতাসের দাবি জানাতে গিয়ে উল্টে জুটল লাঠি। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে রবিবারের সন্ধ্যায় বায়ু দূষণের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের ধাক্কাধাক্কি শিকার হলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আটক করা হল অনেককে। অভিযোগ, বাবা-মায়ের সঙ্গে শ্বাস নেওয়ার অধিকারের দাবি নিয়ে আসা শিশুদের আটক করতে ছাড়েনি পুলিশ। দিল্লিতে বিজেপি সরকার আসার পরে নাগরিক সমাজের ওই প্রথম বিক্ষোভেই রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।
রবিবার বিকেলে ইন্ডিয়া গেটের সামনে জমায়েত হবে। সেখানে প্রতিবাদ হবে দিল্লির বাতাসের খারাপ মান নিয়ে- গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
Comments
Post a Comment