পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থদের এ বি টি এর সাহার্য্য
পদ্মার ভাঙন পীড়িত ছাত্র ছাত্রীদের এবিটিএ র শিক্ষা সামগ্রী প্রদান:::: সেখালিপুর, লালগোলা, মুর্শিদাবাদ,২৪ নভেম্বর ____পদ্মা নদীর ভাঙনে সর্বস্বান্ত হয়ে শতাধিক পরিবার লালগোলার সেখালিপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন গত চার মাস ধরে।এই সব পরিবারের ২০ জন ছাত্র ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষার্থী।আজ সেখালিপুর হাই স্কুলে এবিটিএ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ( মুর্শিদাবাদ জেলা শাখার লালগোলা আঞ্চলিক শাখার সহায়তায়) এই সব ভাঙন পীড়িত ছাত্র ছাত্রীদের আজকেই প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সংক্ষিপ্ত এই অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পক্ষে ওয়ার্কিং এন্ড ফিনান্স কমিটির সদস্য গৌতম ব্যানার্জি ও মুর্শিদাবাদ জেলা কর্মকর্তা সদস্য মহ: সামসুজ্জোহা। ছাত্র ছাত্রীদের মধ্যে দুই জন এই সময়ে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে। লালগোলা আঞ্চলিক শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এইসব ছাত্র ছাত্রীদের আগামী মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে এবিটিএ র পক্ষ থেকে সহায়তা করা হবে। একইসঙ্গে আগামী রবিবার থেকে এদের কোচিং ক্লাস করানো হবে তথা এবিটিএ পক্ষ থেকে আগামী দিনে হওয়া মক টেস্টে এরা নিখরচায় পরীক্ষা দিতে পারবে। আজকের এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালগোলা জোনাল কমিটির সম্পাদক অনুপ পাল, বিদায়ী জেলা কাউন্সিল এর দুই সদস্য বিদ্যাসাগর মন্ডল ও জিনাত মহল এবং লালবাগ মহকুমা র বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্র ছাত্রীদের পাশে এবিটিএ সবসময় আছে।
Comments
Post a Comment