থালা বাটি বেচে লড়াইয়ের ডাক মমতার

থালা- বাটি বেচে লড়াই, মমতা- হুঙ্কার 

 ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ প্রতিরোধের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শেষে মঙ্গলবার মমতার ঘোষণা, "লড়াই রাস্তাতেও হবে, কোর্টেও হবে।" বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, "আমরা আগেই ধরেছি। এক জনের নাম বাদ গেলে বিজেপি সরকার ভেঙে ছাড়ব।" একই মঞ্চ থেকে সেই আন্দোলন সম্পর্কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এএসআই ঘোষণার পরে ৭ জন আত্মহত্যা করেছেন। তার জবাব চাইতে দিল্লি যেতে হবে। আপনারা তৈরি হোন।"

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর