দিল্লী দূষণের জের অসুস্থ হচ্ছে হাজার হাজার মানুষ

দূষণের জের, অসুস্থতা বাড়ছে দিল্লি জুড়ে 

 এখনও 'খুব খারাপ'-এর  তালিকায় রয়েছে দিল্লির বাতাসের গুণমান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন সকাল ৮টায় শহরের বায়ু সূচক ছিল ৩৮৪, যা অত্যন্ত উদ্বেগের। দূষণের মাত্রা বেশি হওয়ায় শ্বাসকষ্টের সমস্যাও বেড়েছে। একটি বেসরকারি সংস্থার করা সমীক্ষা অনুযায়ী, দূষণের কারণে দিল্লি-এনসিআর এলাকার ৮০ শতাংশেরও বেশি মানুষজন নানা ধরনের শারীরিক সমস্যার ভুগছেন। দূষণের সমস্যা নিয়ে সংসদেও যাতে আলোচনা হয়, এ বার সেই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। 
   সিপিসিবি-র দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন সর্বোচ্চ বায়ু সূচক ছিল মুন্ডকায়। জাহাঙ্গীরপুরীতে বাতাসের গুণমানসূচক ছিল ৪২০। রোহিণীতে বাতাসের গুণমানসূচক ছিল ৪৩২। কর্তব্য পথ এলাকায় তা ছিল ৩৪০। এ ছাড়াও, রাজধানী ও তার আশপাশের নানা এলাকায় বাতাসের গুণমান ছিল স্বাভাবিকের থেকে কয়েকগুণ বেশি। যেমন নয়ডা, গ্ৰেটার নয়ডা, গাজিয়াবাদের গুণমানসূচক ছিল ৩৫০-র বেশি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর