জুবিন গর্গ কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে
অমল গুপ্ত ,কলকাতা ২৫ নভেম্বর: অসম প্রাণ জুবিন গর্গ কে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানান মুখ্যমন্ত্রী আগে সন্দেশ প্রকাশ করেছিলেন।আজ বিধানসভার প্রথম দিনের অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন জুবিন কে হত্যা করা হয়েছে। তিনি জানান সিঙ্গাপুরের সাগর তীরে পার্টি করার নামে জুবিন কে ফাঁসানো হয়েছিল।কয়েকজন বন্ধু এই চক্রান্তে জড়িত।সরকারের হাতে তথ্যপ্রমাণ এসেছে। গুয়াহাটি উপকন্ঠে সোনার পুরের প্রাকৃতিক মনোরম পরিবেশ জুবিন এর সমাধি স্থলে দিনদিন জনসমাগম বাড়ছে।অসমের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে । এই প্রতিবেদক সমাধি স্থল পরিদর্শন করে অভিভূত হাতে হাতে প্রদীপ নিয়ে ভক্তরা জুবিন কে শ্রদ্ধা জানাচ্ছে।
Comments
Post a Comment