বহরমপুরে প্রচুর অস্ত্র উদ্ধার
বহরমপুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে রাজ্য জুড়ে 'ভোটার তালিকায় নিবিড় সংশোধনকে' কেন্দ্র করে কেন্দ্রের ও রাজ্যের শাসক দলের নেতাদের মধ্যে তরজা চলছে। নির্বাচনের আগেই নির্বাচনের তাপ উত্তাপের আবহ তৈরি হচ্ছে। এমন সময় মুর্শিদাবাদে একের পর এক বোমা, গুলি, বন্দুক উদ্ধার হতেই হইচই শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই জেলা জুড়ে বোমা ও বোমার মশলা উদ্ধার হচ্ছে। এ বারে বিহারের মুঙ্গেরের তৈরি ৮ টি পিস্তল, প্রচুর গুলি, ম্যাগাজিন উদ্ধার হল বহরমপুর শহর থেকে। গ্ৰেফতার করা আবার মহিলা। দু'জনেরই বাড়ি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জলঙ্গির ঘোষপাড়ায়।
Comments
Post a Comment