অসমে জুবিন কে কেউ ভুলতে পারছে ন,া ভোলা যায় না

 গুয়াহাটি,। অসমবাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় আজও শোক কাটিয়ে উঠতে পারছেন না প্রিয় বন্ধু জুবিন গর্গের মৃত্যুর পর। 'চিরদিনই তুমি যে আমার' ছবির 'পিয়া রে পিয়া রে' থেকে শুরু করে 'মন মানে না', 'তোমার আমার প্রেম', 'চোখের জলে ভাসিয়ে দিলাম'— অসংখ্য হিট গানের স্রষ্টা ছিলেন তিনি ও জুবিন দার সৃজনী জুটির অংশ।

প্রিয় চট্টোপাধ্যায় বলেন, "আমরা একটা সম্পদকে হারালাম।" জুবিনদা ছিলেন নিখাদ মানুষ—রাতে কাজ করতেন, দিনে ঘুমোতেন, কিন্তু সেই অভ্যাসের মধ্যেও নিজের মতো জীবন বাঁচতেন। সিঙ্গাপুরে তাঁর সমুদ্রে নামা ও মৃত্যুর খবর শুনে প্রিয় চট্টোপাধ্যায় স্তব্ধ। বলেন, "যার সুইমিং পুলে নামা বারণ, সে সাগরে গেল কীভাবে!"

স্মৃতিচারণে প্রিয় চট্টোপাধ্যায়  জানান, জুবিনদার সঙ্গে প্রথম আলাপ 'দেয়া নেয়া' অনুষ্ঠানে। বন্ধুত্ব গড়ে ওঠে, বম্বের দিনগুলোয় তিনি জুবিন দার আতিথ্যও পেয়েছেন। তাঁদের তৈরি গান আজও বাংলা ও অসমিয়া দুই ভাষাতেই জনপ্রিয়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর