মুর্শিদাবাদ জেলার শিক্ষক দের প্রবল প্রতিবাদ

জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকার হেনস্হা::::: বহরমপুরে শিক্ষক বিক্ষোভ ও ডি আই ডেপুটেশন ___ প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন মুর্শিদাবাদ জেলার শিক্ষক সমাজ। জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কে শাসকের রক্তচক্ষু তে কান ধরে উঠবস করতে হয়েছে।এই ঘটনা সমাজমাধ্যমে প্রচারিত হওয়ায় সারা রাজ্য প্রতিবাদে উত্তাল হয়েছে।আজ মুর্শিদাবাদ জেলা এবিটিএর উদ্যোগে বহরমপুরে ডি আই দপ্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা, টি আই সি, শিক্ষাকর্মী গন ডি আই দপ্তরে হাজির হয়েছিলেন প্রতিবাদ জানাতে। বিকালে স্কুল মাদ্রাসা ফেরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা সন্ধ্যা গড়িয়ে গেলেও ডি আই দপ্তরের প্রধান প্রবেশ দ্বারে বিক্ষোভ দেখান। বিক্ষোভ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও সভাপতি যথাক্রমে গৌতম ব্যানার্জি ও জুলফিকার আলি। বিক্ষোভের মাঝে জেলা সভাপতির নেতৃত্বে দশ জনের এক প্রতিনিধিদল ডি আই মহোদয়কে এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন এবং স্কুল মাদ্রাসা গুলিতে নির্বাচিত পরিচালন সমিতি গঠনের দাবি করে ডেপুটেশন দেন। ডেপুটেশনের প্রতিনিধি দলে ৫ জন জেলা কর্মকর্তা সদস্য,বেশ কয়েকজন প্রধান শিক্ষক শিক্ষিকা ও টি আই সি ছিলেন।রাজ্যে শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে এবিটিএ র লড়াই জারি থাকবে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর