দশমাসে ১২৫ টি বাঘের মৃত্যু
দশ মাসে দেশে মৃত্যু ১২৫ টি বাঘের, প্রশ্ন
চলতি বছরের প্রথম দশ মাসে দেশের ১২৫টি বাঘের মৃত্যু হয়েছে।
যা কার্যত গত বছরের সার্বিক বাঘের মৃত্যুর সমান।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সূত্রের খবর, এ বছর অক্টোবর পর্যন্ত মৃত ১২৫টি বাঘের মধ্যে সব থেকে বেশি বাঘ মারা গিয়েছে মধ্যপ্রদেশে। তালিকার উপর দিকে আছে মহারাষ্ট্রও। রাজ্যের কোনও বাঘের মৃত্যুর কথা এনটিসিএ-র তথ্য ভান্ডারে নেই। প্রসঙ্গত, এই হিসাবে অরণ্যবাসী বাঘের। ১২৫ টির মধ্যে ক'টি বাঘ স্বাভাবিক ভাবে মারা গিয়েছে এবং কতগুলির অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখনও সরকারি হিসাবে প্রকাশ করেনি এনটিসিএ। বন দফতরের কর্তাদের দাবি, বছরের শেষে সার্বিক হিসাব হলে তখন এই তথ্য প্রকাশ করা হয়।
Comments
Post a Comment