অসম প্রাণ জুবিন গর্গ আজও সবুজ পাহাড়ের কোলে
অমল গুপ্ত ,গুয়াহাটি ১৪ নভেম্বর : আজ নেহেরুর শিশু দিবস গুয়াহাটি উপকন্ঠে সবুজ পাহাড় ঘেরা সোনাপুর শুক্র বার সকালে মেলা বসেছে হাজার মানুষ সবার হাতে ধুপকাঠি প্রদীপ জ্বালিয়ে অসম প্রাণ জুবিন গর্গ কে শ্রদ্ধা প্রনাম জানাচ্ছে। আমিও শিল্পী কে প্রদীপ ধুপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম সঙ্গে আমার দুই ভাত্রিপ্রতিম বন্ধু নিতু মিলন ছিলেন। চারদিক ধূপের গন্ধ ধুপকাঠীর সৌরভ , ।হিন্দু মুসিম নানা উপজাতি গোষ্ঠী ভেদাভেদ নেই
সবার প্রাণ কাঁদছে জুবিনের জন্যে। সমাধি স্থল অচিরে অসমের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে মর্যাদা পাবে।এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে অসমের মহান শিল্পী জুবিনের লাস্ট ঠিকানা। চির কাল মানুষের মনে স্থান করে নেবে। গুয়াহাটি প্রতিটি সিনেমা হলে" রৈ রৈ বিনালে" ছবিটি হৈ হৈ করে চলছে। সারা শহর জুবিন ছবি পোস্টার ছেয়ে গেছে।হোটেল রেস্তোরা তে জুবিন শোভা পাচ্ছে। যার জাত নেই ধর্ম নেই এমন কি ঈশ্বর নেই সেই অঙ্গীকার করা মহান শিল্পীর প্রতি অসম বাসীর শ্রদ্ধা দেখে অভিভূত।। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অপূর্ব নিসর্গ শোভা সোনাপুরের লাল মাটিতে হাজার মানুষের পদ চিহ্ন মাঝে অসমের প্রাণের শিল্পী জুবিন অনন্তকাল থেকে যাবেন। নাহর গাছ দিয়ে সমাধি সাজানো হয়েছে। জুবিন নহর গাছ নহর ফুল প্রচণ্ড ভালবেসে গান বেঁধেছিলেন। বিশাল সমাধি ক্ষেত্র নির্মাণের কাজ চলছে।
Comments
Post a Comment