বিশেষ নিবিড় সংশোধনী স্পেশাল রিভিশন নিয়ে রাজ্যে রাজনীতি সরগরম
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা: আগামী ২৬ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু করেছে। বিগত ২০০২ সালে বাংলায় বিশেষ সংশোধনী হয়েছিল।সেই তালিকায় ৬৯ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল।চূড়ান্ত ভাবে ২৮ লাখ ভোটারের নাম বাদ যায়। তখন বামফ্রন্ট সরকার এই সংশোধনী বিরোধিতা করেনি।সম্পূর্ণ ভাবে সমর্থন করেছিল বলে এবিপি আনন্দ সূত্রে জানা গেছে। আজ পর্যন্ত এক কোটির বেশি প্রস্তাবিত সংশোধনী বিলের ফরম বিলি করা হয়। বুথ লেভেল অফিসারদের উপর ভীষণ চাপ পড়েছে।এই সংবিধান সংশোধনীর সঙ্গে অসমের এন আর সি বা নাগরিকত্ব সংশোধানীর কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্ট তা স্পষ্ট করে দিয়েছে।তার পরেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।অসম প্রথম দফা এন আর সি তালিকা থেকে ৪১ লাখ নাগরিক বাদ পড়েছিল।পড়ে চূড়ান্ত তালিকায় ১৯ লাখ বাদ পড়ে। এর মধ্যে ১৪ লাখ বাঙালি হিন্দু বলে জানা গেছে।অধিকাংশ ভারতীয় নাগরিক দেশ ভাগের বলি হয়ে বিভিন্ন সময় এদেশে এসেছিল।তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে গেছে।বিজেপি দরকার তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেবার ্লক্ষে বিশেষ কিছু করেনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন।অসমের বাঙালি হিন্দুদের সিংহভাগ ১৯৭১ দলের পরে এসেছে
এই বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে ও অসমীয়া ভাষা সংস্কৃতি সাদৃশ্য আছে।জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হয়নি।বাস্তবে কিন্তু টা নয়।এই জনগোষ্ঠী নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কোনরকমে বেঁচে বর্তে আছে।
Comments
Post a Comment