রবীন্দ্র নাথ , হিমন্ত বিশ্ব শর্মা বনাম আনন্দবাজার

অমল গুপ্ত ,৫ নভেম্বর গুয়াহাটি ,কলকাতা: পশ্চিমবঙ্গের বাম নেতারা রবীন্দ্র নাথের সোনার বাংলা গান গেয়ে পথে নামলেন।বঙ্গের  ডান বাম সব দল অসমের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।আনন্দ বাজার পত্রিকা তে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অগ্নিশর্মা হয়েছেন, তাঁর রাজ্যে প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গীত বা উচ্চারিত হচ্ছে বলে। রাজারাজড়ার কাল হলে হয়তো শূলে চড়াতেন, তবে আজকের বিজেপি-শাসিত, আরএসএস-পোষিত ভারতে পান থেকে চুনটি না খসতেই 'রাষ্ট্রদ্রোহ!' বলে আস্ফালন এবং কালবিলম্ব না করে ইউএপিএ-গোছের আইনে ফাঁসানোই শূলে চড়ানোর সমার্থক, বিরোধী রাজনৈতিক দল বা আদর্শের লোক হলে তো কথাই নেই। তাই কংগ্রেসের দলীয় সভায় ওই গানটি যাঁর মুখে উচ্চারিত হল এবং যাঁরা তা শুনলেন, সকলের বিরুদ্ধে পুলিশকে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করতে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর