শিক্ষকরা বিভিন্ন দাবিতে বহরমপুরে হাঁটলেন
এবিটিএ জেলা সম্মেলন::: বহরমপুরে বিশাল শিক্ষক মিছিল ::::১ লা নভেম্বর,২৫, বহরমপুর, মুর্শিদাবাদ:::::: __ শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী স্বতঃস্ফূর্ত মেজাজে পথ হাঁটলেন বহরমপুর শহরে।এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্মেলন উপলক্ষ্যে আজ সদর শহর বহরমপুরে সংগঠনের বহরমপুর ও লালবাগ মহকুমা কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিল শুরুর আগে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বহরমপুর মহকুমা সভাপতি কাঞ্চন ভাদুড়ী ও জেলা কর্মকর্তা সদস্য অমল কর্মকার। মিছিল বহরমপুর টেক্সটাইল মোড়ে শুরু হয়ে বাসস্ট্যান্ড,কে এন রোড,গ্রান্টহল মোড়, কল্পনা মোড়,খাগড়ার প্রধান রাস্তা ধরে শেষ হয় খাগড়া চৌরাস্তা মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে। শিক্ষক মিছিলে সাধারণের শিক্ষা কে রক্ষা করার আওয়াজ ওঠে। মিছিলের নেতৃত্ব দেন দুই মহকুমার সম্পাদক ও সভাপতি দ্বয়। মিছিল শেষে সকলকে অভিনন্দন জানান বহরমপুর ও লালবাগ মহকুমার সম্পাদক যথাক্রমে প্রতাপ চন্দ্র দে ও শুভাশীষ ঘোষ।এবিটিএ র সাধারণের শিক্ষা বাঁচানোর ডাকের মিছিলে বহরমপুর শহরে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সবুর আলি ও জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি মিছিল কে সঙ্গ দেন। দুই মহকুমার অন্তর্ভুক্ত প্রায় সব জেলা কর্মকর্তা সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কাউন্সিল এর সদস্য গন মিছিলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৮_৯ নভেম্বর, জেলার জঙ্গীপুর মহকুমার অরঙ্গাবাদ ডি এন কলেজে এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ( সৌজন্যে মধ্যবঙ্গ নিউজ )
Comments
Post a Comment