দীপাবলিতে অলক্ষ্মী পূজোর আয়োজন

 অমল গুপ্ত ,কান্দি জেল রোড :শুভ দীপাবলি আলোর উৎসবের পাশেই অন্ধকারের সাধনা  , লক্ষ্মী র পাশেই ঘটাকরে  অলক্ষ্মী পুজো র আয়োজন,  পাশে অশুভ বার্তা দিতে  মুর্শিদাবাদ জেলার কান্দি  অঞ্চলে প্রধানত কায়স্থ সম্প্রদায়  আজ মা কালীর   সঙ্গে   অলক্ষ্মীর আরাধনা চলছে। এই মূর্তি সাধারনত গোবর দিয়ে তৈরি হয় ,দুই চোখে   কড়ি লাগানো থাকে। মাথার চুল থাকে  ছেঁড়া  দেখতে  কুৎসিত।  পূজোর পর বাড়ির বাইরে  ফেলে দেওয়া হয় কুৎসিত দেবতাকে।  অমঙ্গলের বার্তা  থেকে মানুষকে বাঁচানোর জন্যে  এই পুজো  কান্দির সিংহ পরিবারে আজ দেখা গেল।গাধার পিঠে চড়ে হাতে  ঝাড়ু কুলোর  বাতাস  খাইয়ে অলক্ষ্মী কে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়া হয় ত্রিসীমানায় যেন অশুভ শক্তি মাথা চাড়া দিতে না পারে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর