মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের নব নির্মিত হাসপাতাল চালু হবে আশ্বাস দিলেন জেলা শাসক
হাসপাতাল চালুর আশ্বাস
চার দিন আগেই বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল পরিদর্শন করে কান্দি মহকুমা হাসপাতালের নবনির্মিত ভবন। বৃহস্পতিবার ফের ওই ভবন পরিদর্শন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। জেলাশাসক তার পরে বলেন, "সমস্ত কাজ হয়ে গিয়েছে। কর্মী নিয়োগ না হওয়ার কারণে থমকে আছে। কর্মী নিয়োগ হয়ে গেলেই কান্দির এই নতুন হাসপাতাল চালু করা হবে।"
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় মাস ছয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটিতে প্রশাসনিক বৈঠকে করেন। কিন্তু তারপর থেকে ওই ভবনটি একই ভাবে দাঁড়িয়ে আছে। ভবনের ভিতর ও বাইরের সমস্ত কাজ যেমন বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র, বিদ্যুতের সংযোগ থেকে জলের সংযোগ সমস্ত কিছুই হয়ে গিয়েছে।
Comments
Post a Comment