সোনার বাংলা গান গিয়েছেন তাই গ্রেফতার বিধু ভূষন দাস
সোনার বাংলা: রাষ্ট্রদ্রোহের মামলা-নির্দেশ হিমন্তের
দেশাত্মবোধক গান গেয়েই দেশদ্রোহী! সরকারের রোষানলে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধ কংগ্রেস নেতা। তাঁর নামে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হল পুলিশেকে! ইংরেজ আমল নয়, এই ঘটনা ২১ শতকের, বিজেপি-শাসিত অসমের!
বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা বাঙালিপ্রধান শ্রীভুমি জেলার বর্ষীয়ান কংগ্রেস নেতা বিধুভূষণ দাস গত সোমবার দলীয় সভায় 'আমার সোনার বাংলা' গেয়েছিলেন। ১৯০৫ সময়ে রচিত এই রবীন্দ্রসঙ্গীতটির প্রথম দশটি চরণ ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়।
Comments
Post a Comment