বাংলা নিউজ পোর্টাল "নয়া ঠাহর "পুজো সংখ্যা উন্মোচন খবর আনন্দবাজারের কড়চা তে


৪ অক্টোবর আনন্দবাজার পত্রিকার কড়চা তে প্রকাশিত হয়েছে নয়া ঠাহর শারদ সংখ্যা উন্মোচনের খবর । নয়া ঠাহর সম্পাদক মন্ডলীর সদস্য কান্দি জেল রোডের সাংবাদিক সঞ্জয় মিশ্র আনন্দ বাজারে খবরটি পাঠিয়েছিলেন।  নয়া ঠাহর  এর মুখ্য সম্পাদক অমল গুপ্ত   গুয়াহাটি, কান্দি  সহ উত্তরপূর্ব অঞ্চলের মানুষকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছে।  সঙ্গে আনন্দবাজারের সাংবাদিক কৌশিক  সাহা কেও।  কান্দির সরস্বতী  বিদ্যামন্দির  নয়া ঠাহর  আনুষ্ঠানিক প্রকাশের ব্যবস্থা করে দিয়েছিল  প্রধান আচার্য সেন্টু  কুমার দাস কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। গত ১৯ বছর থেকে  নিরবচ্ছিন্ন ভাবে বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর প্রকাশ পাচ্ছে। গুয়াহাটি ,কলকাতা ,কান্দি থেকে একযোগে পত্রিকাটি প্রকাশ  পাচ্ছে।   মধ্য অসমের রেল শহর ল্যাম ডিং থেকে ২০ বছর আগে ঠাহর বলে মাসিক পত্রিকাটি প্রকাশ পেয়েছিল। পরে গুয়াহাটি থেকে  ওয়েভ পোর্টাল হিসাবে নয়া ঠাহর প্রকাশ পাচ্ছে। ২০ লক্ষাধিক দেশ বিদেশের পাঠক পোর্টালটির ভিউয়ার হিসাবে   নথি ভুক্ত   আছেন। প্রতি বছরে পত্রিকাটি রেজিস্ট্রেশন  করতে হয়।অসম সরকারের অনুমোদন আছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার  ব্যক্তিগত  লেখা একাধিকবার নয়া ঠাহর পুজো সংখ্যাতে প্রকাশ পেয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত পত্নী  পদ্মশ্রী সাহিত্যিক   জয়শ্রী গোস্বামী  এই পত্রিকার সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য।



Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর