মরু বাতাস থেকে জল নোবেল পুরস্কার
মরুবাতাস থেকে জলের সূত্রকে নোবেল রয়ায়নে
যেন একটা খাঁচা। তবে যে সে খাঁচা নয়। জৈব অণু আর ধাতব আয়নে তৈরি এমন খাঁচা যে গ্যাস বা কোনও রাসায়নিকের কণা অনায়াসে পার হতে পারে। আবার, আটকেও যায় অনেকে। তাই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড হোক বা দূষিত কোনও গ্যাসের কণা, ছেঁকে নিতে দড়। বিশেষ ওই খাঁচার মতো গঠনকে বিজ্ঞানের পরিভাষায় বলে ধাতব-জৈবিক কাঠামো বা মেটাল- অর্গানিক ফ্রেমওয়ার্ক। এমওএফ' তৈরি ও উন্নয়ন সংক্রান্ত গবেষণাকে এ বার কুর্নিশ জানাল নোবেল কমিটি।
রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী-জাপানের কোয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিটাগাওয়া, অষ্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও আমেরিকার বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম ইয়াঘি।( সূত্র এবিপি )
সাহিত্যে নোবেল পেলেন(২০২৫) হাঙ্গেরির কথাসাহিত্যিক লাজলো ক্রাসনাহোরকাই... অভিনন্দন...
Comments
Post a Comment