দেশেপ্রতি পাঁচ সেকেন্ড একটি করে অপরাধ
ঘরেই বেশি বিপন্ন মহিলা এবং শিশু
প্রতি পাঁচ সেকেন্ডে দেশে একটি করে অপরাধ নথিভুক্ত হয়েছে। ২০২৩ সালে। বৃদ্ধি পেয়েছে মহিলা এবং শিশুদের উপরে ঘটা। অপরাধের সংখ্যা। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রইম রেকর্ডস ব্যুরোর ২০২৩ সালে দেশে নথিভুক্ত অপরাধের রিপোর্টে দেখা যাচ্ছে, মহিলাদের উপরে হওয়া অপরাধের মধ্যে প্রায় ২৯.৮ শতাংশই হল স্বামী অথবা নিকটাত্মীয়ের হাতে নির্যাতনের ঘটনা। আর শিশুদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলায় ৯৬% ক্ষেত্রে অভিযুক্ত নির্যাতিতের পরিচিত ছিল। এ ছাড়াও, অন্যান্য দুষ্কর্মের থেকে এবং শহরাঞ্চলে অপরাধমূলক কর্যকলাপ বাড়ার মতো কিছু প্রবণতাও উঠে এসেছে।
Comments
Post a Comment