প্লাস্টিক, অবৈধ মদ ,দূষণকারী বাজি জনজীবন বিপর্যস্ত প্রশাসন নীরব
অমল গুপ্ত ,কলকাতা : ২২অক্টোবরে : আতঙ্কের মধ্যে দিন কাটলো কলকাতা সহ রাজ্যবাসীর কানের পাশে ৯০ ডেসিবেল কান ফাটানো শব্ধ ,শব্ধ দূষণ থেকে মুক্তি পেলো না। রাজধানী দিল্লি থেকে রাজ্যে। বিশ্বের দূষণ ,দমবন্ধ দিল্লী থেকে কলকাতা সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখি যে দীপাবলির ,কালীপুজোর আতশবাজি শিশু থেকে বৃদ্ধ শব্দবাজির দাপটে কেঁপে কেঁপে উঠলো। প্রতিবাদ প্রতিরোধ নেই।নেই প্রশাসন নিয়ন্ত্রণ ।নীতিহীন চরিত্রহীন দেশের অধিকাংশ মানুষ নেশা ভাং মদ এ আসক্ত, ব্যক্তিগত জীবনে প্লাস্টিক আবর্জনার সঙ্গে ঘর করে ,পরিবারের অঙ্গন ডাস্টবিন দুষিত পচা জলের নর্দমা, সব প্লাস্টিক ড্রেনে নর্দমায় পান গুটকা বিড়ি সিগারেট ন্যাপকিন টুকরো করা মারাত্বক দূষণের মাঝে ঘর করে দেশের সভ্য মানুষ। চারপাশের সবুজ ধ্বংশ। বৃক্ষ রোপন নয় সবাই উপড়ে ফেলতে পছন্দ করে। এই ভারত দূষণ মুক্ত , প্লাস্টিক মুক্ত নেশা মুক্ত সবুজ পরিবেশ নিয়ে অনেক অঙ্গীকার নিয়ে মিথ্যা স্বপ্নের জাল বুনেছে। বাস্তবে পচা দেশে ভালো কিছু হতে পারেনা। দেশের নিয়ন্ত্রণ হীন যানবাহন কার্বন বিষ আকাশ কালো ধোঁয়া , নদনদী সাগর জল দূষিত ,গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের ৫৪ টি বড় নদীর জল দুষিত। আকাশ বাতাস কার্বন ধোঁয়া সব বিষাক্ত।সাগরের বড় জল প্রাণী তিমির পেটে প্লাস্টিক। বিজ্ঞানীরা প্লাস্টিক সম্পর্কে সতর্ক করে মাইক্রো প্লাস্টিক ভয়ানক বিপদ ডেকে এনেছে। মানুষের পেটে প্লাস্টিক গুড়ো প্রবেশ করছে।শ্বাসপ্রশ্বাস এ প্রবেশ করে ব্রেনে ক্ষতি করছে প্লাস্টিক ।মানুষ সতর্ক হচ্ছে না।প্লাস্টিক ব্যবহার বেড়েই চলেছে।সঙ্গে বিষাক্ত মদ ,দীপাবলি তে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে।মদ পেটে যাচ্ছে প্লাস্টিক গুড়ো পেটে যাচ্ছে। সঙ্গে আতশবাজির দূষণ সব বিপর্যয় কে ত্বরান্বিত করছে।
Comments
Post a Comment