মুর্শিদাবাদ জেলার জেলা নতুন জেলা শাসক

জেলাশাসক বদল

 দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন। আবার সোমবার দেশের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। এ সবের মধ্যে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ এক ঝাঁক সরকারি আধিকারিকের বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। জেলাশাসক সহ প্রায় ২০জন  সরকারি আধিকারিককে এক ধাক্কায় বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে কারও মেয়াদ তিন বছর হয়েছিল, কারও বা তিন বছর হয়নি।
   মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক দীননারায়ণ ঘোষ বলেন, "জেলাশাসক-সহ এক ঝাঁক সরকারি আধিকারিক রাজ্যে থেকে বদলির নির্দেশ দিয়েছে।" জেলা প্রশাসনের এক কর্তা জানান, এটা রুটিন বদলি। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। অনেকের জেলার থাকার মেয়াদ তিন বছর হয়েছে, অনেকের প্রমোশন পাওয়ার সময় হয়ে গিয়েছিল। সে সব বিষয় দেখে এই বদলি করা হয়েছে রাজ্য থেকে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর