ভবঘুরে কাছে শতাধিক ভোটার কার্ড

ভবঘুরের ঝুলি ভোটার কার্ড 

নদিয়ার কল্যাণীতে ভবঘুরের ঝুলিতে মিলল প্রায় আড়াইশো ভোটার কার্ড। শুক্রবার দুপুরে কল্যাণীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকায় দুই স্থানীয় যুবক লোকটিকে আটকে পুলিশের খবর দেন। পুলিশ জেনেছে, লোকটির নাম উত্তম প্রসাদ, বাড়ি হুগলি জেলার হিন্দমোটরে। কল্যাণী সীমান্তে দিদির বাড়িতে এসে তিনি রাস্তার ধারে ঘাসে চাপা পড়া ভোটার কার্ডগুলি পেয়ে নিজের কাছে রেখে দেন বলে দাবি করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরগুয়াল বিষয়টি নিয়ে নদিয়া জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছেন। রাতে রানাঘাট পুলিশ জেলার সুপার আশিসকুমার মোর্য বলেন, "কার্ডগুলো আসল কি না, দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর